Khatibox
Login
Homeখাঁটি আঁখের গুড়ের নারকেল নাড়ু

খাঁটি আঁখের গুড়ের নারকেল নাড়ু

৳850৳1,100Save 23%
Weight / Variant:
Quantity:
1
Brand: Khatibox

Product Details

এক কামড়েই শৈশবের স্মৃতি: Khatibox-এর খাঁটি আঁখের গুড়ের নারকেল নাড়ু !

মা-ঠাকুমার হাতের তৈরি সেই গোল গোল, সুঘ্রাণে ভরা নারকেলের নাড়ুর কথা মনে আছে? পড়ার টেবিল থেকে কিংবা খেলার ছলে লুকিয়ে বৈয়াম থেকে নাড়ু চুরির সেই আনন্দ আজ যেন নাগরিক ব্যস্ততায় হারিয়ে গেছে।

আপনার সেই হারিয়ে যাওয়া শৈশবের স্বাদ আর নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে Khatibox নিয়ে এলো শতভাগ খাঁটি ও ঘরোয়া স্বাদের নারকেলের নাড়ু

আমাদের নাড়ু কেন স্পেশাল? বাজারের সস্তা কেমিক্যালযুক্ত গুড় বা অতিরিক্ত চিনি দিয়ে এই নাড়ু তৈরি হয় না। আমাদের নিজস্ব সংগ্রহের ১০০% পিওর, রাসায়নিকমুক্ত আঁখের গুড় এবং একদম তাজা কুরানো নারকেলের সঠিক মিশ্রণে, সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে পরম যত্নে তৈরি হয় প্রতিটি নাড়ু।

Khatibox-এর আঁখের গুড়ের সেই চেনা সোনালী-বাদামী রঙের টেক্সচার আর নারকেলের জুসিভাব নাড়ুগুলোকে করে তোলে নরম ও মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো অতুলনীয়। কোন প্রকার কৃত্রিম রঙ বা প্রিজারভেটিভ ছাড়াই তৈরি এই নাড়ু যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্য একদম নিরাপদ।

বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে কিংবা মিষ্টি মুখের যেকোনো আড্ডায় মুখরোচক কিছু চাইলে আজই ঘরে তুলুন ঐতিহ্যের এই স্বাদ।


✨ কেন বেছে নেবেন Khatibox-এর নারকেল নাড়ু?

  • খাঁটি আঁখের গুড়: আমাদের নিজস্ব কৃষক পর্যায় থেকে সংগৃহীত ১০০% পিওর ও কেমিক্যালমুক্ত আঁখের গুড় দিয়ে তৈরি.

  • তাজা নারকেল: একদম বাছাই করা ফ্রেশ নারকেল ব্যবহার করা হয়।

  • সম্পূর্ণ ঘরোয়া স্বাদ: কোনো প্রকার কৃত্রিম ফ্লেভার, রঙ বা ক্ষতিকর কেমিক্যাল নেই।

  • নিখুঁত হাইজিন: সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি ও প্যাকড।

0 Items
৳0